পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরে হাইমচরে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুরা হলো- হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফওজিয়া (২)। এদিকে দুই শিশু মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবার সূত্রে জানায়, সকালে ইব্রাহিম ও ফওজিয়া বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে কোন সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

হাইমচর থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই। যার কারণে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card