বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব এর কৃতি সন্তান কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, দুলালকান্দি দাখিল মাদ্রাসার সভাপতি হাজী আবদুস সেলিম এর পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন আওয়ামীলীগ নেতা অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব আফজালুল হক ছন্দু মিয়ার ৫ম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে নরসিংদী জেলা বেলাবো উপজেলার ঐহিত্যবাহি সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান দুলালকান্দি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হযরত মাওলানা ইমরান হোসেন এর পরিচালনায় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন আওয়ামীলীগ নেতা সমাজ সেবক প্রয়াত আলহাজ্ব আফজালুল হক ছন্দু মিয়ার ৫ম শাহাদত বার্ষিকীতে মরহুমের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাইতুর রহমান জামে মসজিদ এর সভাপতি সাংবাদিক বশির আহাম্মেদ মোল্লা, দুলালকান্দি দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন আঙ্গুর, হাজী মোহাম্মদ হাছেন আলী, মোশাররফ হোসেন খোকা,ডা: মোস্তফা কামাল, দুলালকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিবাকগন সহ আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
দুলালকান্দি দাখিল মাদ্রাসার সভাপতি হাজী আবদুস সেলিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্দব সরকার, এ সরকার দেশের উন্নয়নের পাশাপাশি শিক্ষাবিস্তারের জন্য ব্যাপক অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সেবক প্রবীন আওয়ামীলীগ নেতা প্রয়াত আলহাজ্ব আফজালুল হক ছন্দু মিয়ার নেত্বিতে দুলালকান্দি দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এ মাদ্রাসার ভবন সহ অবকাটামো নির্মান কাজের সকল ধরনের সাহায্য সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ প্রতিষ্ঠান উন্নত করতে সরকারের পাশাপাশি আমার বিক্তিগত পক্ষ থেকে যা যা দরকার তা আমি করে যাব। এ প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা লাভ আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল কাজে দায়িত্ব পালন করছেন। আগামী দিনে এ প্রতিষ্ঠান থেকে আরো অনেক শিক্ষার্থী শিক্ষা লাভ করে সুনাম ধরে রাখবে তা প্রত্যাশা করছি। এ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,অভিবাবক সহ প্রতিষ্ঠানের সফলতা ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সেবক প্রয়াত আলহাজ্ব আফজালুল হক ছন্দু মিয়ার রোহের আত্নার মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে পরপারে জান্নাত দান করেন।
