নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় ছিনতাই হয়ে যাওয়া নগদ অর্থ ও মোবাইল ভুক্তভোগীকে ফেরত নিয়ে দেয়ার মধ্যস্থতা করায় মিরাজ নামে এক যুবককে
ক্ষিপ্ত হয়ে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসী ও ছিনতাইকারী টোকাই শাহীন ও ডিব্বা রনি গংদের বিরুদ্ধে।
গত ৪ আগস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে ফতুল্লার বটতলা রেললাইন এলাকার সুইপারপট্টির সামনে
পাকিস্তান খাদের মৃত জাকির হোসেনের ছেলে মিরাজের উপর হামলার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় মিরাজের মা আফরোজা বেগম ফতুল্লা মডেল থানায় দাপা ইদ্রাকপুর শাহাজাহান রোলিং মিল এলাকার টোাকাই শাহীন, ডিব্বা রনি, শরীফ ও জাকারিয়ার নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করে।
ছিনতাইকারীদের চাকুর কোপের বাম হাতের তালুর তিনটি রগ কেটে গেলে মিরাজ মাটিতে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ উঠে।
অভিযোগ সূত্রে জানা যায়,
গত ২রা আগষ্ট দিবাগত রাতে বটতলা রেললাইন এলাকায় ছিনতাইয়ের শিকার হন মিরাজের প্রতিবেশীর দুই প্রতিবেশী বিল্লাল ও আল আমিন।
এরপর গত ৩ আগস্ট দুপুরে ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত অর্থ ও মোবাইল ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেন মিরাজ।
এতে ক্ষিপ্ত হয়ে টোকাই শাহীন ও ডিব্বা রনি গং মিরাজকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে যায় সুইপার পট্টির সামনে।
চাকু দিয়ে মাথায় আগাতের চেস্টা করলে হাত দিয়ে প্রতিহত করে মিরাজ।
এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তবে সেখান থেকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয় মিরাজকে।
হাত কেটে ফেলার কথা বললেও ডাক্তার পরবর্তীতে আঙ্গুলে রড বসায়।
অপরদিকে, এই ছিনতাইকারী চক্র স্থানীয় রাজু নামে এক ব্যক্তির নির্দেশে এসব অপকর্ম করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় বটতলা রেললাইন ও খাদ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভিযুক্ত টোকাই শাহীন ও ডিব্বা রনি গংদের বিরুদ্ধে দ্রত আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে ১২ আগস্ট দুপুরে বিক্ষোভও করে এলাকাবাসী।
ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—
