বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সুহেল হাওলাদার (৪৩) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুহেল হাওলাদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্বাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.