রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাতে মীরগঞ্জ ও আড়ানী এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—লালপুরের তানভীর আলম ওরফে সাফিন (১৯) ও রাকিব হোসাইন (২২)। তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, আড়ানী শাহাপুর এলাকার মানিক হোসেন ফকির (৪৯) ও বিজয় আলী (২২)-কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে বাঘা থানা পুলিশ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানান, তারা নিজ নিজ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
