বেলাব বারৈচা অনার্স কলেজে বঙ্গবন্ধুর দুর্লভ গণ আলোকচিত্র প্রদর্শনী

নরসিংদীর হাজী আরব আলী ফাউন্ডেশনের উদ্যোগে বেলাব উপজেলার স্কুল এন্ড কলেজ থেকে জি পি এ-৫ প্রাপ্ত ৪২৬জন শিক্ষার্থীদের মাঝে প্রতি জনকে ৩ হাজার টাকা বৃত্তি প্রদান,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতাধিক দুর্লভ ছবি আলোকচিত্র প্রদর্শনী ও বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীর বই বিতরন করা হয়।

বেলাব বেলাব বেলাব বেলাব

ব্যাপক প্রস্তুতি নিয়ে তোরন নির্মান করে নরসিংদী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য,

বেলাব-মনোহরদী থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,

বারৈচা অনার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি অহিদুল ইসলাম আসলাম সানী (সি আই পি) এর নিজ এলাকায় আগমনে স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দরা মোটর সুভাযাত্রার মাধ্যমে বরণ করেন।

আজ বিকালে নরসিংদীর বেলাব বারৈচা অনার্স কলেজ প্রাঙ্গনে বারৈচা অনার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি অহিদুল ইসলাম আসলাম সানী (সি আই পি) এর সভাপতিত্বে

ও এ টি এন নিউজ এর ইডিটর প্রনব সাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি অহিদুল ইসলাম আসলাম সানী (সি আই পি) তিনি বলেন,

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের শিক্ষার্থীরা সঠিক শিক্ষা লাভ করে শিক্ষা বিস্তার গঠিয়ে সুনাগরিক প্রতিষ্টা লাভ করে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আগামী দিনে আমাদের শিক্ষার্থীরা দেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করবে মনে করি।

তিনি আরো বলেন,আমার বাবা হাজী আরব আলীর দেখানো পথে শিক্ষা বিস্তারের জন্য বারৈচা অর্নাস কলেজ প্রতিষ্টা করা হয়।

এ কলেজ এর জন্য আরো ভাল কিছু করতে হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: মশিউর রহমান বলেন,বঙ্গবন্ধু শিক্ষার আলো ছড়াতে সব সময় সুচ্ছার ছিলেন।

শিক্ষা বিস্তার ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে ছিলেন।বঙ্গবন্ধু কারাগারের থাকার সময়ও চেয়েছেন বিশ্ব সর্ম্পকে জানতে এবং বুজতে, বাংলাদেশে শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে ইতিহাস রচনা করেছেন।

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা শুধু মার্চে নয়, সব সময় তাকে নিয়ে আমদের চর্চা করতে হবে,বঙ্গবন্ধুর নিয়ে চর্চা একদিন নয় সারাজীবন চর্চা করতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত হবে।

বইটি বুক সেলফে রেখে দিলে চলবে না। শুধু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নয় আরো ভাল ভাল বই পড়তে হবে। মোবাইলে ই জার্নাল,ইবুক পড়তে হবে।

আরো বক্তব্য রাখেন ক্রোনি গ্রুপের চেয়ারম্যান ও বি জি এম ই এ এর পরিচালক নীলা হোসনে আরা তিনি বলেন, বিদ্যা অর্জন করা খুবই সহজ নিজের মধ্যে অনুকরন করা খুবই কঠিন, বিদ্যা হচ্ছে আবরন,শিক্ষা হচ্ছে আছরন।

আমাদের সঠিক শিক্ষা গ্রহন করতে আরো সচেতন হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উক্ত কলেজ এর অধ্যক্ষ আব্দুল মোতালিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: ফজলুর রহমান, দেওয়ানি চর উচ্চ বিদ্যালয় সভাপতি ওবাইদুল হক আলম, জেলা আওয়ামী লীগের সদস্য ভাস্কর অলি মাহমুদ,বারৈচা অনার্স কলেজ এর প্রভাষক আক্তারুজ্জামান চেয়ারম্যান,বেলাব আওয়ামী লীগ নেতা মো: বুলবুল আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

বশির আহমেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

Share this news as a Photo Card