ভাই ভাইয়ে নিবার্চনী লড়াই

শেরপুর জেলার নকলা উপজেলার ইসলাম নগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা
কমিটির সভাপতি ও সদস্য পদে ভাই ভাইয়ে লড়াই জমে উঠেছে । জানাগেছে,
ইসলাম নগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ে আগামী ২৯ ডিসেম্বর নিবার্চন
অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবককে ভোটার করা
হয়েছে ।মোট ভোটার সংখ্যা ৮০৩ জন । ২টি প্যানেলে সভাপতি সহ ১২জন
প্রার্থী মাঠে রয়েছেন । একটি প্যানেলের সভাপতি পদে নুরুল ইসলাম সাধু ,
সদস্য পদে আকরাম হোসেন ,চান মিয়া, দেলোয়ার ফকির দুলাল ,মমিনুল ইসলাম
,শিল্পী আক্তার নির্বাচন করছেন । অপর একটি প্যানেলে নুরুল ইসলাম সাধুর ভাই
সভাপতি পদে আজিজুল হক মন্ডল, সদস্য পদে আমিনুল হক,মঞ্জুরুল হক , খোকা
মিয়া,হাতেম আলী ,জেসমিন বেগম নির্বাচন করছেন । উল্লেখ্য নকলায় এই
প্রথম ভাইয়ে ভাইয়ে লড়াই হতে যাচ্ছে । উপজেলা নির্বাহী অফিসার বুলবুল
আহমেদ এর আগে দায়িত্ব পালন করেছেন বর্তমানে প্রিজাইটিং হিসাবে
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ কে নির্বাচনী দায়িত্ব দেওয়া
হয়েছে । ২ বছর মেয়াদী কমিটি গঠনে লড়াই চলছে । এক প্যানেলের আজিজুল হক
মন্ডলের সমর্থকরা মৌখিক অভিযোগ করে বলেন বিগত সময়ে নুরুল ইসলাম সাধু
সভাপতি থাকা অবস্থায় অবৈধ ভাবে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন
এবং তার স্ত্রী জনাবা সালমা আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন ।
তিনি সভাপতি হলে তার স্ত্রী জনাবা সালমা আক্তার পুনাঙ্গ ভাবে প্রধান শিক্ষকের
দায়িত্ব পাবেন বলে তিনি নির্বাচনে কারচুপি করার পায়তারা করছেন ।