মানিকগঞ্জের ব্যবসায়ীর বড়িতে চুরি, অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ভাউদি পাড়া গ্রামে কফিল উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ১৬ লাখ টাকা চুরির পাশাপাশি ২২ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩৫ লাখ টাকা।

শনিবার (১৯ জুলাই) সকালে এ ঘটনায় সিংগাইর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ব্যবসায়ী কফিল উদ্দিন কিছুদিন আগে প্রবাস থেকে ফিরেছেন। দেশে ফিরে জমি কেনাবেচা ও মোটর সাইকেলের ব্যবসা শুরু করেছিলেন তিনি।

কফিল উদ্দিন বলেন, দীর্ঘদিন বিদেশ থাকার পর কয়েকমাস ধরে দেশে এসে জমির ব্যবসা করি এবং মোটর সাইকেলের শো-রুম দিয়েছি। বাসায় জমির ব্যবসায়ের নগদ টাকা ছিল। রাতে বাড়ির সবাই সাভারের একটি হাসপাতালে থাকার সুবাদে সংঘবদ্ধ চোর বাড়ির গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে আলমারি-শোকেস সবকিছু ভেঙ্গে তছনছ করেছে। এরপর তারা জমি ব্যবসার নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা ও ২২ ভরির বেশি স্বর্ণ লুট করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

 

এনএএন টিভি