মায়ের মৃতদেহ ঘরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছেন সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন সাদেকা।
ভোর ৪টায় তাদের মা আনোয়ারা বেগম (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সাদিয়া ও সাদেকা কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খোয়াইছড়ি পাড়ার জহির আহমদের মেয়ে।
দুই বোনই সাবরাং উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
টেকনাফ এজাহার বালিকা সরকারি বিদ্যালয় কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষা শুরুর পর তাদের কক্ষ একাধিকবার পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
‘মায়ের মৃতদেহ ঘরে রেখে পরীক্ষা কেন্দ্রে বসা সন্তানের জন্য অনেক বেশি কঠিন। ঘটনাটি আসলে হৃদয়বিদারক। চেষ্টা করেছি তাদের অন্তত মানসিক সাপোর্ট দেওয়ার জন্য।’
সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা বলেন,
‘সকালে দুই বোনের মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে যাই। তাদের সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি।’
কেন্দ্রের হল সুপার লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন,
‘মা মরা দুই মেয়ে পৃথক দুই হলে পরীক্ষা দিয়েছে। ইউএনও স্যারের নির্দেশনায় পরীক্ষা শেষ পর্যন্ত তাদের দেখাশোনা করেছি।
তারা দুই বোন মানসিকভাবে স্বাভাবিক ছিল। তবে পরীক্ষা শেষে কান্নাকাটি করতে করতে বের হয়েছে।’
আরও পড়ুন:
- প্রাইভেট প্র্যাকটিস চালু হচ্ছে আরও ১০০ হাসপাতালে
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
- তুর্কি টেকনোফেস্টে বিশ্ব রেকর্ড গড়েছে
- ৮টি দাবি নিয়ে এনডব্লিউইউসি’র মানববন্ধন
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হয়েছে
- দেশের মর্যাদা বাড়াতেেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর
- এক বছরে সরিষার আবাদ বেড়েছে ২ লাখ হেক্টর জমিতে
- সালমান-শেহনাজ সম্পর্ক নিয়ে গুঞ্জন এবার
- কেন্দ্রে ঢুকতে না দেয়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
- বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছর
- দুই মাসের অপেক্ষা শেষে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
- সিপিডি কোম্পানিকে পুরোপুরি আওতায় আনার সুপারিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলের নতুন অধ্যাপক
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে
