মোংলায় বৈদ্যুতিক শক খেয়ে প্রাণ গেল যুবকের

মোংলায় বৈদ্যুতিক শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নিজের বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার মৃত আকাব্বার মালের ছেলে মো. আলতাফ মাল (৪৩) নিজের বাড়িতে কারেন্টের বোর্ডে মোটরের সুইচের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় বৈদ্যুতিক শক খেয়ে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিকভাবে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card