রাজশাহীতে ট্রেনে কাটাপড়ে মো. ভুট্টু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড় এলাকার মো. মন্টুর ছেলে।
রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত যুবক নেশাগ্রস্ত ছিলেন। ট্রেন আসতে দেখে তিনি রেললাইনের উপর শুয়ে পড়েছিলেন। দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত হলে আরও বিস্তারিত জানা যাবে।

Comments are closed.