চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশে মিলেছে কম্বল মোড়ানো অজ্ঞাত এক আদিবাসী তরুণীর লাশ। প
টিয়া থানাধীন ধলঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মুকুটনাইট বাজারের পশ্চিম পাশে ধলঘাট টু পাঁচরিয়া রাস্তার পাশে
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় লোকজন লাশটি দেখতে পায়।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে হত্যার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়।
কিন্ত হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান,
পাচুরিয়া-ধলঘাটের মূল সড়কের পাশে পড়েছিল রক্তমাখা আদিবাসী তরুণীর ওই লাশ।
স্থানীয়দের ধারণা, তাকে গণধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।
পরে লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লাশটি একটি বেডশিট ও একটি কম্বল দিয়ে মোড়ানো ছিল।
এ বিষয়ে জানতে পটিয়া থানার ওসি প্রিটন সরকারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন :
- ৩ দফা দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ
- পদ্মা সেতু দিয়ে ১২০ কিমি বেগে ছুটল ট্রেন
- চিকিৎসার নামে প্রতারণা, পানফকিরের আস্তানা ভেঙে দিল জনতা
- ১৪ টিভি উপস্থাপককে বয়কটের ঘোষণা ইন্ডিয়া জোটের
- ছাত্রলীগের দুই নেতাকে পেটানোয় সবচেয়ে আগ্রাসী ছিলেন মোস্তফা, মিলল পরিচয়
- ছাত্রলীগের সভাপতি সাদ্দামের জন্য আনা ফুল ফেলে দিলেন ঢাবির নেতারা
- শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যে আলোচনা হলো ম্যাক্রোঁর
- ছাত্রলীগের দুই নেতাকে পেটানোয় সবচেয়ে আগ্রাসী ছিলেন মোস্তফা, মিলল পরিচয়

Comments are closed.