রূপগঞ্জে ঈদগাহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাওনা এলাকার জনগণের ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ তৈরির কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন যুবনেতা ও রুপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ এইচ এম ইমরান হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধন শেষে তিনি বলেন,

বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা ১ আসনের এমপি জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় ও

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক গোলাম মর্তুজা পাপ্পা ভাইয়ের অনুপ্রেরণায় আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি

এবং এই গোলাকান্দাইল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাওনা এলাকার মানুষের ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠের কাজ শুভ উদ্বোধন করেছি।

উক্ত অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের মাওনা এলাকার জামে মসজিদের সভাপতি কবীর হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হারুন ভূঁইয়া,

জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিম, ভূলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিমেল, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব,

গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী এস কে বিল্লাল, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহান ভূইয়ার রাফি এবং ইমন সহ মাওনা এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে, এই ঈদগাহ তৈরীর এই কাজের শুভ উদ্বোধন করায় মাওনা এলাকাবাসী অনেক আনন্দিত এবং অভিভূত-এমনটাই জানালেন তারা।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card