পিরোজপুরের কাউখালীতে ট্রলির সাথে ধাক্কা খেয়ে মাইনুল ইসলাম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কুল-নৈকাঠী সড়কের স্টিল ব্রিজের ওপর ঘটনাটি ঘটে।
নিহত মাইনুল উপজেলার সদর ইউনিয়নের আনোয়ার হোসেনের পুত্র।
নিহতের চাচাতো ভাই মানদুদ হাওলাদার বলেন,
মাইনুল হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। তিনি একটি মামলার হাজিরা দিতে গত শনিবার (৬ মে) বাড়িতে আসেন।
রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে তিনি জয়কুল স্টিল ব্রিজের মাঝখানে পৌঁছালে কাউখালী থেকে আসা নৈকাঠীগামী একটি ট্রলির সাথে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) জাকারিয়া হোসেন জাকির বলেন,
নিহতের পরিবারসহ স্থানীয়দের ধারণা ওই তরুণা কোনো ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন। তবে এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুন:
- সেলফি তুলে টাকা চাইলেন উরফি জাভেদ!
- নয়ামাটি হোসিয়ারী এলাকা রেডজোন
- হিমাগারগুলো তে আলুতে ভরা সত্ত্বেও দাম চড়া
- স্থিতিশীল ভেঙে বেড়েছে মাছের দাম
- ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ মাতারবাড়ি বন্দর ছেড়ে গেল
- আইএমএফ এর সব শর্ত মানতে হবে এমন নয়
- পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও
- হতাশ কৃষকরা ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ
- কুরবানির ঈদ ঘিরে মসলার বাজারে অস্থিরতা
- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দ্রুত গতিতে ৬ লেন হচ্ছে
- একাধিক বিস্ফোরণে ক্রমাগত কেঁপে উঠছে ক্রিমিয়া
- বরফ পানিতে ডুব দিলেন সাহসী অভিনেত্রী রাকুলপ্রীত
- নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবক অপহরণ
- খুলনায় সেফটিক ট্যাংকে থাকা গ্যাসে ২ যুবকের মৃত্যু
