নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী(২৭) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ ১৩ জানুয়ারি শনিবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
রূপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাধ সভায় কান্নায় ভেঙে পড়েন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভূঁইয়া।
পরে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে বক্তব্য রাখেন নিহত গ্রহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া,
মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই এডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ।
এদিকে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতারে পুলিশের ভ‚মিকা রহস্যজনক। অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে।
অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতায় অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন,
কাকলী হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া (মামুন) বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮),
শাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে(৪৮) আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন :
- চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেফতার
- রোটা ভাইরাসে দৈনিক গড়ে ২৫০ শিশু ভর্তি হচ্ছে মতলব হাসপাতালে
- পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দায়ের
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার সুমনের শ্রদ্ধা
- ৯টি মামলায় জামিন হলেও কারাগারেই থাকতে হচ্ছে মির্জা ফখরুলকে
- চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসির জরিমানা
- চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ
- চুয়াডাঙ্গা-২ আসনে পুনঃ নির্বাচনের দাবীতে সংবাদ সন্মেলন
- মুন্সীগঞ্জ আড়িয়লে অবৈধ জমি দখলের পাঁয়তারায় রোপিত আলু বীজ বিনষ্ট, গ্রেফতার -২
- টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Comments are closed.