শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার বহিস্কৃত বিএনপি নেতা রিয়াদ

চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি সময় সংবাদকে বলেন, ‘চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছেরিয়াদকে নারায়ণগঞ্জে আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা পুলিশ সুপার।

এ দিকে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কারের আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয় রিজভী।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীকে তার গার্মেন্টস পুড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ ওঠে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের হুমকি প্রদানের ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card