হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. রুবেল নামের এক সৌদিপ্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ শনিবার বিকেলে শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, মো. রুবেলের বাড়ি চাঁদপুর।
তিনি দীর্ঘ ছয় বছর ধরে সৌদিতে একটি ফুড ডেলিভারি কম্পানিতে কাজ করেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং অফিসে এনে তার লাগেজের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেন।
