গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক দিনজুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কফিল উদ্দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাতভাই গ্রামের মৃত মগা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, মাটিকাটা এলাকায় রাস্তার পাশে বনের ভিতর ধর্ষণের চেষ্টা কালে শিশুটির ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী।ঘটনার পর বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়।
পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। অভিযোগের ভিত্তিতে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। সকল প্রক্রিয়া শেষ করে তাকে কোর্টে পাঠানো হবে
