শেরপুরের নকলাতে বীজ আলু চাষে বাম্পার ফলনের সম্বাবনা

দেশের উত্তর পশ্চিমের জনপদ শেরপুর জেলা। এই জেলার একটি উপজেলা নকলা এখানে
আলু চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন, আগাম আলু ওঠানো বেসরকারিভাবে ও
বীজ আলু লাগানোর কাজ করছেন সরকারি ভাবে তালিকা ভুক্ত কৃষকরা। আবহাওয়া
অনুকূলে থাকায় এবার আলুর উৎপাদন অর্জিত শতভাগ বলে ধারনা করা হচ্ছে।
বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন নকলা শেরপুরের হিমাগারের
মাধ্যমে ২৪৫ একর জমিতে রোপ করা হয়েছে এবার বীজ আলু। রোপনের কাজ শেষ
হয়েছে উৎপাদিত বীজ আলু হিসাবে ১৫শত মেট্রিক টন বীজ আলু উৎপাদন হবে
বলে কর্মকর্তারা জানালেন । এই উন্নতমানের আলু নিজের জেলার চাহিদা
মিটিয়ে দেশ ব্যাপী অন্যান জেলায় রপ্তানী করা হবে। বীজ আলু উৎপাদনে কৃষক
কৃষানীরা দল বেধে কাজ করছেন মাঠে। বিএডিসি উপপরিচালক পাঠাকাটা
আলু হিমাগার কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন আবহাওয়া অনুকুলে থাকায় এবার
প্রথম দিকে ফসলের মাঠ ভালো দেখা যাচ্ছে । শেষ পর্যন্ত ভালো থাকলে বাম্পার বীজ
উৎপাদনের সম্ভাবনা রয়েছে । আলু উৎপাদন হলে অঞ্চলের কৃষকদের ভাগ্য ঘুরিয়ে
আনতে পারে । সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ অঞ্চলের
কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য পাঠাকাটা আলু হিমাগারটি সরকারি ভাবে
অনুমোদন করে দেন।