শেরপুরের রামেরচরে এক ব্যক্তি খুন

শেরপুরের রামেরচরে কবজ উদ্দিন(৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

আজ সকালে একটি খোলা মাঠ থেকে কবজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শরীরে ধারালো ও চোখা অস্ত্রের অনকগুলো আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবারের ধারণা, এটি খুন।

নিহত কবজ উদ্দিন ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও কবজের পরিবার বলছে, স্থানীয় আকন্দ বাড়ি ও সরকার বাড়ির মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে শেরপুর সদর উপজেলার রামেরচরে সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল।

২৬ জুলাই রাত সাড়ে দশটার দিকে আকন্দ বাড়ির কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে।

এরপর আর সে বাড়ি ফিরে নাই।

পরে আজ বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী খোলা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।

তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি