ঢাকা-মাওয়া-এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে।২০ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কেয়টখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোটরসাইকেল চালকের নাম ফাহাদ (২৫)। সে শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়নের দেউলভোগ এলাকার আব্দুল লতিফের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া সার্ভিস লেনে ঢাকাগামী নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ও-ই চালকের মৃত্যু হয়
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার শফিউল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএএন টিভি / ফরহাদ হোসেন জনি
