শ্রীমঙ্গলে “ব্যান্ড এসোসিয়েশনের” ১২তম বছর পূর্তি পালন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন(এসবিএ)” এর আয়োজনে ব্যান্ড ফেষ্টিভল-১২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০শে এপ্রিল) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ১২বছর পূর্তি উপলক্ষে বিকেল ৩টায় “শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন” এর আয়োজনে ব্যান্ড ফ্যাষ্টিভল অনুষ্ঠিত হয়েছে।

১২ তম বছর পূর্তিকে কেন্দ্র করে ১৪ টি ব্যান্ড দলের অংশগ্রহণে বিভিন্ন ব্যান্ড দলের শিল্পীরা একেক করে ধারাবাহিকভাবে গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। ব্যান্ড দলের মধ্যে ছিল মিংঙ্গেল, প্রহর, উই, বহিপির, এক্স একাত্তর, আলোড়ন ও ব্যান্ডদল
সীমাহীন, সেক্টর থ্রী, ইউনিটি, অভ্র, রক্তিম, ব্যাটল, লিফ, অগ্নিবীণা, সোডিয়াম ব্যান্ড দলের উদীয়মান নতুন প্রজন্মের শিল্পীরা।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শত মানুষের উপস্থিতিতে ব্যান্ড দলগুলোর গান পরিবেশনের মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শ্রোতারা ব্যান্ড দলের গান ও মিউজিকের সংমিশ্রণে সূরের মুর্ছনায় নিজেরাও নেচেগেয়ে পুরো মঞ্চ মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ব্যান্ড জগতের সম্রাট প্রখ্যাত সূর শ্রষ্টা প্রয়াত আজম খাঁন এর পুত্র সন্তান আলম খাঁন অনুষ্ঠানে উপস্থিত থেকে শোভা বর্ধন করেন।

 

এনএএন টিভি