চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্য পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সমাজপতি(সর্দার) মুহাম্মদ আবুল হাসেম তালুকদার ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার(১৮জানুয়ারি) সকাল ৮.৩০মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪বছর। তার ৪ছেলে ও ৫ মেয়ে রয়েছে।
আবুল কাশেম তালুকদার নেজামশাহ পাড়া এলাকার মরহুম ফোররখ আহমদের ২য় সন্তান ও ইসলামপুর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদাররের পিতা। এদিকে তার মৃত্যুতে ইউনিয়ন আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বিকাল ৪টায় ইসলামপুর তৈয়্যবিয়া শায়ের মোহাম্মদ ও নেজামশাহ জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় মুসল্লীদের ঢল নেমেছে।
এদিকে নামাজে জানাযায় আসা ব্যক্তিবর্গরা বলেন- ইসলামপুর ইউনিয়নের নামকরণের সময় তার বিশেষ ভুমিকা ছিল।
এমনকি তার নিজ এলাকা চলখাইয়্যাপাড়া থেকে নাম পরিবর্তন করে নেজামশাহ পাড়া করণের সময় অবদান রাখেন।
এ-ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে সমাজের সর্দার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার কয়েকজন বয়োজ্যেষ্ঠদের মধ্যে তিনি একজন।
নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন :
- প্রচণ্ড ঠাণ্ডায় ঝাঁকে ঝাঁকে মরছে খামারের মুরগি
- নতুন প্রাইভেটকার নিয়ে বেরিয়ে প্রাণ গেল মালিকের
- ২১ বছর বয়সেই ব্যারিস্টার, কে এই বাংলাদেশি তরুণ?
- ফের শুরু হচ্ছে করোনার টিকা প্রদান, অগ্রাধিকার পাবেন যারা
- চুয়াডাঙ্গায় পুলিশের হাতে ভূয়া পিবিআই পুলিশ কর্মকর্তা আটক
- স্কুল ছাত্রীকে গণধর্ষণ, প্রধান আসামী গ্রেপ্তার
