নরসিংদী সদর উপজেলাধীন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন এবং জনপ্রতিনিধিবৃন্দের সাথে নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। ১১ জুলাই আজ দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ হল রোমে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন এর সভাপতিত্বে ও ভাস্যকার শিক্ষক মো: আলতাফ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড,বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নরসিংদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাদিউর রহমান। এ সময়
উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো: আরজুরুল হক, নরসিংদী সদর উপজেলা ভ্ধাসঢ়;ইস চেয়ারম্যান উলিউর রহমান আজিম ও মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান বেগম, নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল সগির, নরসিংদী সদর উপজেলা প:প: কর্মকর্তা ডা: আবু কাউছার সুমন, নরসিংদী সদর তথ্য ও প্রযুক্তি বিষয়ক অফিসার মো: মোকলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ কে এম সুলিম আহম্মেদ সজিব,নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ শাহজালাল ও ভেটেনারী সার্জন (প্রাণিসম্পদ) ডা: আব্দুল্লাহ আল মামুন সাগর, নরসিংদী সদর উপজেলা সি:মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর, নরসিংদী সদর উপজেলা পাট অফিসার আব্দুর রহিম সিদ্দিক, নরসিংদী সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আওসাফুল ইসলাম নরসিংদী সদর উপজেলা নির্বাহীর প্রটোকল
অফিসার মো: আব্দুল মোতালিব প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড,বদিউল আলম বলেন, সর্বজনীন পেনশন স্কিমটি সরকারের একটি ভাল মহৎ কাজ। এ স্কিম আওতায় আনার জন্য
সবাইকে উদ্ভদ্ধ করতে শিক্ষক জনপ্রতিনিধিরা এগিয়ে আসতে হবে। এ স্কিম আসার আগে শুধু সরকারী চাকুরী জীবিরা পেনশন পেত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে এ দেশের সাধারন মানুষ সরকারী চাকুরী না করেও সর্বজনীন পেনশন পাবে। এ স্কিম এর আওতায় এনজিওকর্মী,ভ্যানচালক,শ্রমিক,তরকারীওয়াল া,দিমজুর, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার সকল মানুষ সর্বজনীন পেনশন এর সুবিধা পাবে। তিনি আরো বলেন,উন্নত
বাংলাদেশ গড়তে নিজে ভাল থাকলে চলবে না, পাশের মানুষ গুলোকে ভাল রাখতে হবে। এ ব্যাপারে সরকারের মেসেজ সর্ব সাধারন মানুষের কাছে পৌছাতে হবে। আমরা শিক্ষিত সচেতন মানুষ দায়িত্ব হল এ
ব্যাপারে সর্ব সাধারনকে জানাতে হবে। এ ব্যাপারে অন লাইনে ঘাটঘাটি করলে সব তথ্য জানা যাবে।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
