সাতক্ষীরায় সময় টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত

“গল্প বোনার-১৩ ” এই শ্লোগানকে সামনে রেখে সময় টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। প্রধান অতিথি ছিলেন সদর ২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রাম কৃষ্ণচক্রবর্তী, দৈনিক কল্যানের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম। এসময় সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি / আনারুল ইসলাম রনি

Share this news as a Photo Card