সাতক্ষীরার গাভী পালন প্রশিক্ষণে সফল গোলাম মাওলা

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের নিলিখালি গ্রামের মো. গোলাম মাওলা গাভী পালন করে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে গাভী পালন করলেও শুরুতে লাভবান হতে পারেননি। পরবর্তীতে ‘আশা’ এনজিও’র সাতক্ষীরা ব্রাঞ্চের প্রশিক্ষণ গ্রহণ ও ঋণ সহায়তা পেয়ে তিনি সফলতা অর্জন করেন।

গোলাম মাওলা জানান, আশা’র কর্মকর্তার পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি গাভী পালনের আধুনিক পদ্ধতি শিখেছেন। প্রশিক্ষণ শেষে ‘আশা’ ব্রাঞ্চ থেকে ঋণ নিয়ে তিনি সুস্থ ও দুধেল গাভী কিনে খামার সম্প্রসারণ করেন। এখন তিনি একজন কর্মচারীকে মাসিক ১০,০০০ টাকা বেতনে নিয়োগ দিয়ে খামার পরিচালনা করছেন।

তিনি আরও জানান, প্রশিক্ষণে গাভী পালনের পাশাপাশি হিসাব সংরক্ষণের কৌশল শখানো হয়, যা তার ব্যবসাকে আরও সুসংগঠিত করেছে। বর্তমানে প্রতিবছর তিনি ৪-৫ লাখ টাকা আয় করেন। এলাকার অনেকেই তার পরামর্শে গাভী পালন শুরু করে লাভবান হচ্ছেন। গোলাম মাওলা দেশের দুধ ও মাংস উৎপাদনে অবদান রেখে প্রাণিসম্পদ খাতে এক প্রভাবশালী উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন।

এনএএন টিভি / আব্দুর রশিদ

Share this news as a Photo Card