সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

এসো আলোর সন্ধানে যুব সংগঠন,সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিরাজপুর কালিরগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও রক্তে গ্রুপ নির্ণয় করা হয়।
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: নবী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মাওলানা এখলাছুর রহমান- সাধারণ সম্পাদক সিরাজপুর কালিরগাও উচ্চ বিদ্যালয় সিলেট।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও আজীবন সদস্য
ইঞ্জিনিয়ার মো নিজাম উদ্দিন,  মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো: আব্দুল আজিজ,
আরো উপস্থিত ছিলেন  স্কাউটার মো: আরিফুর রহমান- উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটি , মো: আশরাফুল আহমদ- সভাপতি এসো আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটি এবং প্রধান শিক্ষক সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়, সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুজ্জামান সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়, বিদ্যালয় কার্যকারী কমিটির দাতা সদস্য আশিদ আলী, বিদ্যালয় কার্যকারী কমিটির অভিভাবক প্রতিনিধি আব্দুর রাহমান, বিদ্যালয় কার্যকারী কমিটির সদস্য আলতা মিয়া, সুরুজ মিয়া, বিলাল মিয়া, হবির মিয়া, মো: জাবেদ আহমদ- সহ-সভাপতি এসো আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটি। এছাড়া উপস্তিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাভলী বেগম, মুমিনুর রশিদ সুবেল ও আফাজ্জুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,  কাজল সরকার- মহিলা বিষয়ক সম্পাদক এসো আলোর সন্ধানে যুব সংগঠন কেন্দ্রীয় কমিটি, নাঈম আহমদ, রুহুল আহমদ এবং হাফিজ মুনায়েম আহমদ- সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, সিলেট বিভাগ।
উক্ত প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে বিভিন্ন ধরনের দূর্ঘটনার আলোচনা করা হয় এবং রক্তের গ্রুপ নির্ণেয় করা হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর  সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
এনএএন টিভি   / রতন আহমেদ

Share this news as a Photo Card