নরসিংদীর বেলাবতে স্বাধীনতা পুরস্কার পদক প্রাপ্ত আগরতলা ষড়যন্ত্র মামলার ২৯তম আসামী বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট (অব).আব্দুল জলিলকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ছে। আজ শুক্রবার ১০ফেব্রুয়ারী বিকাল ৩ঘটিকায় নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে বেলাব নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদ সভাপতি কাজী শামিম হাসান সভাপতিত্বে ও বেলাব নারায়ণপুর লাল
সবুজ চেতনা সংসদ সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন রস্তম সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।

উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে শুভ উদ্ধোধন করেন সভাপতি,নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডি:প্রধান উপদেষ্টা, লাল সবুজ চেতনা সংসদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ইঞ্জিনিয়ার মোঃ খায়রুল বাকের।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা মামলার গবেষক, দূর্যোগ ব্যবস্থাপনা ও জাতিগত অধিকার বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ডঃ ফাতিমা ইয়াসমিন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভা সাবেক মেয়র ও সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ফখরুল আলম আক্কাস, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমসের জামান ভূইয়া লিটন,বেলাব উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন ও সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলাম, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউছার কাজল,সল্লাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন,নারায়ণপুর বাজার কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ খায়রুল আহসান,নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় সাবেক ছাত্র সংসদ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

উক্ত সংবর্ধনায় ঢাকা থেকে আগত ঘাসফুল শিশু কিশোর সংগঠন ও স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
এ সরকার মুক্তিযোদ্ধাদেরকে অনেক সম্মানীত মুক্তিযোদ্ধের পক্ষের সরকার। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করায় লাল সবুজ চেতনা সংসদ প্রধান উপদেষ্টা প্রকৌশলী খায়রুল বাকেরসহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।

Comments are closed.