হাতের মেহেদির রঙ মোছার আগেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে হাতের মেহেদির রঙ মোছার আগেই ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো ইভা খাতুন (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে। নিহত ইভা ওই গ্রামের মজনু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে পাশের মানিকা গ্রামের সোনাহর মিয়ার ছেলে শারজান মিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় ইভার।

বিয়ের পর ইভা বাবার বাড়িতেই থাকত। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ইভার ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা দরজা ভেঙে দেখতে পায় ঘরের তীরের সঙ্গে ইভা ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card