আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জন সফল নারী পেলেন আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৪। সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী আতিয়া আনিসা, মিডিয়া ব্যক্তিত্ব বারিশ হক, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসীন, নৃত্যশিল্পী সিনথিয়া ইয়াছমিন নুপুর, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বুশরা জান্নাত কবির, সোশ্যাল ইনফ্লুয়েন্সার আনিশা রোজেন। এরা সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল নারী।

গতকাল অল কমিউনিটি ক্লাবে প্রতি বছরের মত এ বছর বর্ণিল সাথে ব্যাপক প্রস্তুতি নিয়ে আনন্দঘন মনোরম পরিবেশে কয়েক শতাধিক শিল্পী বৃন্দের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সারমিন সেলিম তুলি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ এর সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়াও অন্যদের মধ্যে একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শুভ্র দেব, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহীদ ইভা, লায়ন কল্পনা রাজিউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক ও এক্স গভর্নর লায়ন ফারহানা বক্স, অল কমিউনিটি ক্লাব লিমিটেডের সভাপতি এবং লিরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএম আলমগীর ইকবাল।
উল্লেখ্য, গত বছর আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০ জন সফল নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক- ২০২৩ প্রদান করা হয়।

Comments are closed.