পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে জিয়া কলোনি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
তারা হলো- শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮)। শারমিন ও রুমান ভাই বোন। মরিয়ম তাদের চাচাতো বোন।
শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান, মরিয়ম সোহেলের ছোট ভাই রুবেলের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পুকুর পাড়ে এক সঙ্গে খেলছিল তারা। এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর পুকুরে শারমিনের মরদেহ ভাসতে দেখে বাকি দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে তাদের উদ্ধার করে কলাপারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
- স্বামীর দেওয়া আগুনে ঝলসে গৃহবধূর মৃত্যু
- নারায়ণগঞ্জ জামতলায় ৩ মাদ্রাসা ছাত্রকে বলাৎকার
- ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে সেন্টমার্টিন ছাড়ছেন স্থানীয়রা
- রুপগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ
- কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী আর নেই
- সিগারেট বিক্রি হচ্ছে ঘোষিত মূল্যের চেয়ে বেশি দামে
- স্ত্রীকে ইভ টিজিংয়ে বাধা দেওয়ায় প্রাণ গেলো স্বামীর
- নারায়ণগঞ্জে সন্তানের গলায় ছুরি,বাবাকে কুপিয়ে জখম
- বরিশালের কীর্তনখোলায় তেলবাহী জাহাজে আগুন
- ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় বাগেরহাটে প্রস্তুত ৪৪৬ আশ্রয়কেন্দ্র
- নারায়ণগঞ্জে জয়গোবিন্দ স্কুলে সহপাঠির ঘুষিতে দৃষ্টি হারাতে বসেছে দ্রুব

Comments are closed.