রামুতে এক যুবক কে মোটরসাইকেলে তুলে নিয়ে কুপি হত্যা। ঘটনাটি টি ঘটেছে কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকায়, নিহত যুবকের নাম সাহাব উদ্দিন। নিহত সাহাব উদ্দিনের চাচা বলেন শনিবার রাত ১০ টার দিকে সাহাব উদ্দিন কে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ছোট জামছড়ি এলাকার কলিমুল্লা,নুরুল ইসলাম, নয়ন, ইমন ও জহিরসহ আরও ৮/৯ জন, রাত ১১ টার সময় আমাদের কাছে ফোন আসে সাহাব উদ্দিন কে মেরে ফেলা হয়েছে। আমরা ঘটনা স্থলে গিয়ে দেখলাম সাহাব উদ্দিন রাস্তার পাশে মাঠিতে পড়ে আছে,আমরা তাকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা আমাদের কে বাঁধা দে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে আমরা নিরুপায় হয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে সাহাব উদ্দিন কে চিকিৎসা দেওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের
কর্তব্যরত চিকিৎসক নিহত সাহাব উদ্দিন কে মৃত্যু ঘোষণা করে।
এলাকাবাসী জানান সন্ত্রাসীরা সাহাব উদ্দিন কে হত্যা করার পর গুলিবর্ষণ করে এলাকার আতঙ্ক সৃষ্টি করে।
নিহত সাহাব উদ্দিনের নিকটাত্মীয় সালাহ উদ্দিন বাবু বলেন- শনিবার রাতে একটি ফোন আসে সাহাব উদ্দিনকে বালুবাসা গ্রামে মেরে পেলে রাখা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তারা জানেন না। সাহাব উদ্দিনকে প্রচন্ডভাবে প্রহার করা হয়েছে। মাথা ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে , তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে নিকটতত্ত্বম আত্মীয়-স্বজন দাবি করেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই রুবেল দেব নাথ বলেন- ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাহাব উদ্দিন ও রিমনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সাহাব উদ্দিন মারা যায়।
এনএএন টিভি / আবদুল মালেক সিকদার রামু
