নোয়াখালীতে সুবর্ণচর উপজেলায় পিকআপের ধাক্কায় মো.আসিক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত আসিক হাতিয়া উপজেলার মান্নান নগর আশ্রয়ণ প্রকল্পের আশ্রাফ আলীর ছেলে।
শনিবার (১৭ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ইউনিয়নের স্টিমার ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক তার দাদার সাথে হাতিয়ার মান্নান নগর থেকে সুবর্ণচর উপজেলার স্টিমার ঘাট ব্রিজের পাশে তাদের জমি দেখতে আসে।
এক পর্যায়ে সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির পিকআপটি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চকরিয়ায় বজ্রপাতে নারীসহ নিহত ২
- গাজীপুরে ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
- সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই – আশরাফী
- সব ধরনের অপারেশন বন্ধ সেন্ট্রাল হাসপাতালে
- ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারদের
- বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ সিসিইউতে ভর্তি
- এক যুবকের আত্মহত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়
- ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবি পোশাক শ্রমিকদের
- ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট শেষ করে দেশে আসছেন প্রধানমন্ত্রী
- আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও কমছে না চিনির দাম
- মোবাইল চুরি দুষ্কৃতকারীদের প্রধানকে গ্রেফতার করেছে র্যাব -১৫
- সাংবাদিক নাদিম হত্যা: পঞ্চগড় থেকে সেই চেয়ারম্যান বাবু আটক
- নাদিম হত্যা: চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার
- প্রধানমন্ত্রী বলেন জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে
