নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি আনিসুল হক জাহাঙ্গীর আলমকে চরজব্বর থানা পুলিশ গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করে ব্যবসায়ীরা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলছেন জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামীলীগের উপজেলা সহসভাপতি। ১৩ তারিখে ঢাকায় লোক সমাগমে বিষয়ে পৃষ্ঠপোষকতা করছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা থেকে তাকে আটক করে।

এ ঘটনার প্রতিবাদে বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ মঙ্গলবার ৭ টা সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজারের সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সাড়ে এগারোটার দিকে ব্যবসায়ীরা মানববন্ধন করে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেন।
জানা যায়, আটককৃত আনিসুল হক জাহাঙ্গীর চরভাটা ইউনিয়নের মোজাম্মেল হোসেন মোজামের ছেলে, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামীলীগের উপজেলা সহসভাপতি খাসের হাট বাজার পরিচালনা কমিটির (অন্তর্বর্তীকালীন) সহসভাপতি ও বাজার ব্যবসায়ী।
ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সদস্য হাজী গোলাম মাওলা বলেন, বাজার কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলমকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেআইনিভাবে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজনীতির সাথে যুক্ত আছেন কিনা বা তিনি জানেন না।
গোলাম মাওলা আরও বলেন, ‘অতি দ্রুত জাহাঙ্গীর মিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বলেন, ‘জাহাঙ্গীর মিয়া একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি। তাঁর মতো ব্যবসায়ীকে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ গ্রেপ্তার করার কারণে বাজার কমিটি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। রাজনীতি একান্ত তার ব্যক্তিগত তবে আমরা তাকে পুরনো ব্যবসা হিসেবে জানি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনিসুল হক জাহাঙ্গীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
মুজাহিদুল ইসলাম সোহেল/এনএএন টিভি
