চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ পালন হচ্ছে আজ

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করছেন।

সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মুরিদগণ সৌদি আরবের সাথে মিল রেখে অন্যান্য বছরের মতো এবারও ঈদ উদযাপন করছেন।

দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সাথে সঙ্গতি রেখেই একদিন আগে থেকে রোজা পালন শুরু করেছিলের।

সকাল ১০টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন: মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-সিঙ্গাপুরে চাঁদ দেখা যায়নি

 

জানা গেছে,

দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে ড. মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করবেন বলে

জানিয়েছেন মির্জাখীল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক ও দরবার শরীফের মুরিদ বজলুল করিম চৌধুরী।

গতকাল রাতেই তিনি জানিয়েছিলেন, ঈদের নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা ঈদের নামাজ আদায়ের জন্য দরবার শরীফে চলে আসবেন।

মির্জাখীল দরবার শরীফ সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা,

চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর,

চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরম্নমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, এবং পটিয়া,

বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের কিছু সংখ্যক মানুষ আজ ঈদ উদযাপন করছেন।

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ,

মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরাও আজ ঈদ উদযাপন করবেন।

মির্জাখীল দরবার শরীফের মুরিদ ও মির্জাখীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক বজলুল করিম চৌধুরী জানান,

আমাদের পুরো গ্রামের মানুষ আজ ঈদ উল ফিতর উদযাপন করবে।

মির্জাখীলসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রামে থাকা দরবার শরীফের মুরিদরাও একই সময়ে ঈদ পালন করবে।

এ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরা একই সময়ে ঈদ পালন করবে।

মির্জাখীল দরবার শরীফের সকল মুরিদ সৌদিয়া আরবের সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা পালন শুরু করেছিল।

দরবার শরীফের অনুসারীরা দুই শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছে।

 

 

এনএএন টিভি