নারায়ণগঞ্জে চলছে ইফতারের প্রতিযোগীতা মূলক আয়োজন

আজ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা। নারায়ণগঞ্জে রেস্তোরা, হোটেল ও রেস্টুরেন্ট গুলোতে চলছে ইফতারের প্রতিযোগীতা মূলক আয়োজন।

ইফতার বিক্রিতে নতুন ভাবে সাজানো হচ্ছে দোকান-পাঠ। কোথাও কোথাও ভিন্নভাবে ডেকরেশন করে প্রস্তুত হচ্ছে ইফতার ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, সারাদিন রোজা রাখার পর বাহারি ইফতারের আগ্রহ থাকে রোজাদের। এবারের প্রথম রোজা সরকারি ছুটির দিন শুক্রবার থাকায় ইফতার বিক্রিতে ব্যাপক আশাবাদি তারা।

নারায়ণগঞ্জে মার্ক টাওয়ারের সাথে পুরি, সিঙ্গারা ও সমচা বিক্রি করেন বিজয় ঘোষ। রমজান মাস ঘিরে ইফতারের নানা আইটেম নিয়ে ভিন্ন আয়োজন করেন তিনি।

ভাজাপোড়া থেকে শুরু জিলাপিও বিক্রি করেন এই ব্যবসায়ী।

প্রস্তুতি নিয়ে কথা বললে তিনি  জানান, রোজার মাসে আমাদের প্রতি বছরের ইফতার বিক্রির আয়োজন থাকে।

এবারও আমরা ভিন্ন প্রস্তুতি নিয়েছি। করোনায় আমাদের বিক্রি কম হলেও এবার মার্কেট দোকানপাট খোলা রয়েছে, আশা করি বিগত বারের থেকে এবার বিক্রি বেশী হবে।

শহরের আমলাপাড়া আইডিয়াল স্কুলের সামনে সিঙ্গারা, পুরি ও সমচা বিক্রি করেন এক মধ্য বয়সী ব্যাক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক বলে তিনি বলেন, স্বল্প পুঁজিতে সিঙ্গারা-পুরি বিক্রি করি বাজান।

তয় রমজান আইলে ইফতারি বিক্রি করি, রোজার মাস ভালোই কাডে।

মেলা আইটেম নিয়া বসবার পারি না। কিন্তু ইফতারির বুট মুড়ি খাইতে যা যা লাগে তার সবই বিক্রি করি।

বৃহস্পতিবার সেহেরি খাওয়ার মধ্য দিয়েই এ বছর রোজা রাখা শুরু করবে মুসলিম ধর্মাবলম্বীরা।

সারাদিন রোজা রাখার পর ইফতারে নানা ধরনের খাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের প্রতিও নগরবাসীর আগ্রহ থাকে।

সুতি কাবাব, জালি কাবাব, মুঠি জালি কাবার, চাপ, টিকা কাবাব, শাহি জিলাপি ও বোম্বে জিলাপি, ডিম চপ, রোস্ট, দই, বড়া, হালিম, নুরানি লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, লাবাং, পরোটা, ছোলা, পিঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফালুদাসহ নানা ধরনের ইফতারের পসরা নিয়ে বসেন দোকানিরা।

আর এসব ইফতার বিক্রির জন্য নানা ধরনের প্রস্তুতি নেয় ইফতার বিক্রেতারা।

আভিজাত্য একটি রেস্টুরেন্টের ম্যানেজান জানান, সারাদিন রোজা রাখার পর বাহারি ইফতারের আগ্রহ থাকে রোজাদারদের।

চাহিদা অনুযায়ি উন্নত মানের খাবার পরিবেশন করি আমরা। তাছাড়া রেগুলার ইফতারের চপ-বেগুনি তো থাকেই।

আরও পড়ুন : ‘সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে’

Share this news as a Photo Card