নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দরের ইস্পাহানি ঘাট এলাকা থেকে আয়াত (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) রাতে শীতলক্ষ্যা থেকে শিশুর লাশ উদ্ধারের পর পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। আয়াত একই এলাকার নদীর পাশের মানিক মিয়ার ছেলে।

এলাকাবাসীর ধারণা, খেলতে গিয়ে হয়ত নদীর পানিতে ডুবে যায় শিশুটি। বিকেল ৫টা থেকে সে নিখোঁজ হয়। পরে রাত ৮ টার দিকে লাশ নদীতে ভেসে উঠে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন :

এনএএন টিভি