মাংস খাওয়ার পর যা যা খেতে নেই!

মাছ কিংবা মাংস বাঙালিদের প্রিয় পদ। রসনা মেটাতে কিংবা উৎসব আয়োজনে মাংসের একাধিক পদ না থাকলে যেনো খাওয়া-দাওয়ায় তৃপ্তিটাই মিটে না।

তবে কিছু কিছু খাবার আছে যেগুলো মাংস খাওয়ার পর না খাওয়াই ভালো। কেননা, এই ভাবারটি একটি গুরুপাক খাবার। এর সঙ্গে সব ধরণের খাবার খেলে হজমে গোলমাল বাঁধতে পারে।

তাই মাংস খাওয়ার পর কোন কোন খাবার খলে সমস্যা হতে পারে সেগুলো নিম্নরূপ:

মাংস

১. মাংস খেলে এমনিতেই শরীরে তাপ উৎপন্ন হয়৷ অন্যদিকে মধুও শরীরকে গরম করে দেয়।

তাই এটা খাওয়ার পর মধু খেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যা থেকে দেহের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ৷

২. মাংস খেলে সেটা এমনিতেই হজম হতে একটু বেশি সময় লাগে। তাই মাংস খাওয়ার পরেই দুধ খাওয়া উচিত নয়।

এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। তাই তো মাংস খাওয়ার পরে দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলাই উচিত।

মাংস

৩. অনেকেই আছে যারা খাবার খাওয়ার পরই গরম চা খেতে পছন্দ করেন৷ এমন ভুল এবার থেকে এড়িয়ে চলুন। মাংসের পর চা কোনোভাবে পান করা যাবে না।

এমনকি লাঞ্চ বা ডিনারে মাংস খাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেও চা খাওয়া উচিত নয়। এতে বদহজম এবং পেট জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে৷

মাংস

আরও পড়ুন :

এনএএন টিভি