ফতুল্লায় দুই ব্যাক্তিকে অপহরনের ১৮ ঘন্টা পর অপহরনকারীদের কবল থেকে হাত-পা বাধাবস্থায় উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ সময় অপহরনকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ফতুল্লা দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চন্দ্রা বাড়ীর ভিতরে অভিযান চালিয়ে তাকে আটক ও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত যুবকরা হলো ফতুল্লা মডেল থানার শিয়াচর সাউথ কমিউনিটি সেন্টার সংলগ্ন মৃত কাজী আবু তাহেরের ছেলে ইয়াসীন (৪৩) ও
শিয়াচর হাজী হাজী বাড়ীর শামিম মিয়ার ভাড়াটিয়ানল আব্দুল খালেক তালুকদারের ছেলে মনির (৩৬)।
আটককৃতর নাম মাজহারুল ইসলাম। সে ফতুল্লায় দাপা ইদ্রাকপুর আনোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মো. সাইদুর রহমানের ছেলে।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অপহরনকারী চক্রের মূল হোতা কামরুল ও তার অপর সহোযোগিরা।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে লাল কস্টেপ পেঁচানো বেশ কিছু লাঠি, লোহার রড উদ্ধার করে।
এ বিষয়ে অপহৃত ইয়াসীনের বড় ভাই কাজী মো. ইদ্রিস বাদী হয়ে শুক্রবার (২৪ মার্চ) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
আটককৃত মাজহারুলসহ ৭ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর ভাই ইয়াসীন ও মনির বুধবার রাত সাড়ে ১০ টার দিকে শারজাহান রোলিং মিলস্থ বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো।
চা পান শেষে পায়ে হেটে বাসায় যাবার পথে শারজাহান রোলিং মিলস খা বাড়ীর সামনে পৌছা মাত্র গ্রেফতারকৃত মাজহারুল,
অপহরনকারীচক্রের মূল হোতা কামরুল,(২২),আল আমিন(২৪), রাসেল(২১), মমিন(২১)তারেক (২৫)রবিন(২৭)সহ
অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় তৈরী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ইয়াসীন ও মনিরকে পরিত্যাক্ত চন্দ্রাবাড়ীর একটি টিনসেড ঘরের ভিতর নিয়ে আটকে রেখে হাত-পা বেধে মারধর করে।
এক পর্যায়ে মনিরের ফোন দিয়ে বাদীর ভাই অপহৃত ইয়াসীনের ছেলে রায়হানে(১৬)র নিকট ৫ লাখ টাকা মুক্তিপন হিসেবে দাবী করে।
মুক্তিপনের দাবীতে অভিযুক্তরা অপহৃতদের মারধর অব্যাহত রাখে। পরে সকালে বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে লিখিত ভাবে জানানো হয়।
আরও পড়ুন :

Comments are closed.