বন্দরে ভাত রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ

বন্দরে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে আস্বাভাবিক (মৃগী) রোগীর এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে বন্দরের ২২নং ওয়ার্ডের নুরবাগ এলাকায় ওই ঘটনাটি ঘটে।

নিহত কিশোরীর নাম শম্পা (২০)। সে বন্দরে নুরবাগ এলাকার মৃত মহসিন মিয়ার মেয়ে। স্থানীয়রা জানায় সে মৃগী রোগী ছিল।

প্রতক্ষ্যদর্শীরা জানান,বৃহস্পতিবার দুপুরে পানি তোলার জন্য নুরবাগ সড়কের পাশ দিয়া যাওয়ার সময়, হঠাৎ করে হাউমাউ শব্দ শুনে শম্পাদের বাড়ির গেইটে তাকিয়ে দেখা যায়।

গ্যাসের চুলার আগুনের উপরে পড়ে চিৎকার করছে। তখন সাথে সাথে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে আগুনে পুড়া শম্পাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪ টার দিকে মা-বাবার অনুপস্থিতিতে নিহত কিশোরী রান্না ঘরে গিয়ে গ্যাসের চুলায় ভাত রান্না করতে যায়।

এ সময় গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয় কিশোরী। পরে তাকে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করলেও শরীরের বেশিরভাগ অংশ পুরে যাওয়ায় কিশোরী মারা যায়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি