রূপগঞ্জে পাওয়া শিশুর লাশের পরিচয় মিলেছে

রূপগঞ্জে পাওয়া শিশুর লাশের পরিচয় মিলেছে । ১৫ মে সকালে বাড়ি থেকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয় মেরুল বাড্ডার ৮ বছর বয়সী শিশু ইয়ামিন।

এরপর আর বাড়ি ফিরেনি। নানা স্থানে খোঁজা খুজির পর ১৬ মে সকালে সন্ধ্যান মিলেছে, তবে মৃত অবস্থায়।

এই ২৪ ঘন্টায় শিশু ইয়ামিনের সাথে কি ঘটেছে? এ প্রশ্নের উত্তর খোঁজতে মাঠে নেমেছে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধুখালী ভক্তবাড়ি এলাকার বালুর মাঠে মঙ্গলবার (১৬ মে) সকালে শিশুটির নিথর দেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় শিশুটির গলা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ ছিল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিরাজ আহম্মেদ জানান, প্রথম অবস্থায় শিশুটিকে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়েছিল।

পরিচয় শনাক্ত করতে কাজ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম।

তবে, গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ার কল্যাণে দুপুরে তার পরিচয় পাওয়া যায়।

ঢাকা জেলার মেরুল বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট রোড এলাকায় ফিরোজ আলম মাসুদের ছেলে এই শিশুটি। নাম ইয়ামিন।

গত ১৫ মে বেলা ১১ টায় ইয়ামিন খেলাধুলা করতে বাসা থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে যায়নি।

বিভিন্ন স্থানে খোঁজা খুজি করে রাতে ইয়ামিনের মা আমেনা বেগম বাদী হয়ে বাড্ডা থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী নং ১১৩০।

রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card