দেশের ৬ বিভাগের অনেক জায়গায় এবং দুই বিভাগের কিছু কিছু জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়- ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়- রাজশাহী, নঁওগা, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস
এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীর ডিমলায় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন :
- লক্ষ্মীপুরে অস্ত্র কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড
- অক্সিজেনের পাইপ নাকে নিয়ে রিকশা চালান সেন্টু
- নোয়াখালীতে পিকআপের চাপায় এনজিও কর্মীর মৃত্যৃ
- শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
- ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর!
- জরুরি ত্রাণ সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
- দীঘিনালা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড; ৬০ দোকান পুড়ে ছাই
