নরসিংদীতে গ্লোবাল টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এগিয়ে থাকুন এই স্লোগান সামনে রেখে রবিবার(৩০ জুন) সকালে এতিম শিশুদের সাথে নিয়ে নরসিংদীতে র্যা লি কেক কাটা ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ এর উপস্থিতিতে জাকজমকভাবে গ্লোবাল টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র্যা লি বেড় করা হয়।
গতকাল সকালে র্যা লিটি নরসিংদীর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। নরসিংদী প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভায় গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম মতির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি নরসিংদীর তথ্য পত্রিকার সম্পাদক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সম্পাদক পরিষদের সভাপতি জয়নাল আবেদীন,নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি হৃদয় খান,বিজয় টিভির জেলা প্রতিনিধি আফরোজা আক্তার মিনা, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সংবাদকি হওল ধর দাস, সোহেল এস সরকার,দৈনিক নবকণ্ঠের সম্পাদক কামাল হোসেন,দৈনিক আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি তৈাহিদুজামান রানা, সাংবাদিক আকিব,ঘন্টা নিউজের মুফস্বল সম্পাদক ওমর ফারুক ফালু.সাংবাদিক মোতাহার,সাংবাদিক সেলিম,সাংবাদিক মাহবুব হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, ২য় বছরে পর্দাপন করে গ্লোবাল টেলিভিশন অনেক পথ পাড়ি দিয়ে দেশ-বিদেশে সকল দর্শকদের মন জয় করে ব্যাপক সুনাম অর্জন করেছেন। সংবাদ ও বিনোদন এই চ্যানেল প্রচার হওয়ায় এটি সব শ্রেণির মানুষের পছন্দের স্থান করতে সক্ষম হয়েছে । এ ছাড়া সত্য বস্তুনিষ্ঠ সংবাদ দেশবাসীর কাছে তুলে ধরায় গ্লোবাল টেলিভিশন অনেক এগিয়ে যেতে পারবে বলে ধারনা করা হচ্ছে । গ্লোবাল টেলিভিশন সকল ভয়ভিতি অপেক্ষা করে তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে । এ টিভি সব সময় সাধারন মানুষের কথা তুলে ধরে থাকেন। গ্লোবাল টেলিভিশনের নরসিংদীর মানুষের চাওয়া-পাওয়া ও সকল প্রত্যাশা পূরণ করবে আশাবাদী । আলোচনা সভা শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এনএএন টিভি