নরসিংদীর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর প্রতিযোগিতার
উভয় খেলায় নরসিংদী পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
নরসিংদীর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৯ অক্টোবর বিকেল ২টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায়
নরসিংদী পৌরসভা দল বেলাব উপজেলা দলকে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ খেলায় পৌরসভা দলের পক্ষে ৩টি গোল করে ১৪নং জার্সি পরিহিত খেলোড়ার সারিকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
পরে বিকেল ৪টায় একই মাঠে অনুষ্ঠিত খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায়
নরসিংদী পৌরসভা দল ৩-০ গোলে রায়পুরা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
এ খেলায় পৌরসভা দলের পক্ষে সাব্বির হোসেন সম্রাট সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,
সিভিল সার্জনের প্রতিনিধি জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার তোয়াহা ইয়াসিন হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজিন আক্তার মুমু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৪ টি দল অংশগ্রহণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বিলকিছ বেগম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন,
সদস্য শহীদুল ইসলাম রনি,সদস্য কাউন্সিলর জহিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম স্বপন,নরসিংদী পৌর কাউন্সিলর দিদার হোসেন (ফটু),
জেলা মহিলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী তাহমিনা আক্তার, পৌর কাউন্সিলর ইয়াছমিন সুলতানা,
পৌর কাউন্সিলর রোমানা ফেরদৌছ, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন,
দৈনিক খোঁজখবর পত্রিকার সম্পাদক মিল্লাত ই মঞ্জুল প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
