নরসিংদী সমগ্র জেলা জুড়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবায় নিয়োজিত ৫ শত ৮টি সংগঠনের সাড়ে ৮ হাজার সদস্যদের বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী এ মিলন মেলায় জেলার ৫ শত ৮টি সংগঠনের সাড়ে ৮ হাজার সদস্য অংশগ্রহণ করেন।
“বিজয়-২ “নামে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। এই মেলা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, দুর্যোগে সহায়তা, দারিদ্র বিমোচনে পাশে দাড়ানো ও পথশিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার গতি বাড়াবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান, জেলা জুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে ৫ শত ৮টির বেশি সংগঠন।


তাদের ঐক্যবদ্ধ করে সমন্বতি উদ্যোগে সমাজসেবায় ভূমিকা রাখতে কাজ করছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। জেলায় আরও বেশি সামাজিক কার্যক্রম পরিচালিত করে সমাজ ও মানুষের কল্যাণে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান সংগঠনটির উদ্যোক্তারা।
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহাবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলন মেলার প্রথম পর্বের উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থার্মেক্স গ্রæপের চেয়ারম্যান ও উক্ত ফোরামের উপদেষ্টা দানবীর আব্দুল কাদির মোল্লা, উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, ফোরামের উপদেষ্টা আমানত শাহ লুঙ্গির মালিক মো: হেলাল মিয়া, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন,ফোরামের উপদেষ্টা নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি শিক্ষার জাদুকর ড. মশিউর রহমান মৃধা, ফোরামের উপদেষ্টা ঢাকা সেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.জসিম উদ্দিন, ঢাকা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম সংগঠক রাশেল আহমেদ, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম সংগঠক হাসনাত বিন রাশেল, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম সংগঠক, আলীফ লুঙ্গির ব্যবস্থাপক সুমন আহমেদ প্রমুখ।
