চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৫০ টাকা করে ৫ জনকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, আজ জীবননগরের বাজানর থানা-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
এ সময় প্রকাশ্যে ধূমপান করায় অপরাধে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে ২৫০ টাকা জরিমানা করেন। এ ছাড়া তাদের প্রকাশ্যে ধূমপান না করতে সতর্ক করা হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
একজন ব্যক্তি যদি প্রকাশ্যে ধূমপান করেন, তাহলে তার আশপাশের লোকজনেরও ক্ষতি হয়।
এ জন্য প্রকাশ্যে কেউ ধূমপান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন :
- দৌলত হোসেন হত্যা মামলায় ১৬ আসামীর একদিন করে রিমান্ড মঞ্জুর
- ‘মোখা’র রাতে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’
- ধর্ষণ মামলায় অবশেষে কারাগারে পাঠানো হলো বড় মনিরকে
- সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা
- প্রতারক কামালের বিরুদ্ধে মানহানী মামলায় সমন জারি
- মোখায় স্থগিত এসএসসি পরীক্ষাগুলো কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী
- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত
- পিরোজপুরে এনজিও কর্মীকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্ত
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- মেডিকেলে চান্স না পেয়ে আত্নহত্যা করলো শিক্ষার্থী!
- জাবি শিক্ষার্থীকে নিজ বাসায় ধর্ষণ চেষ্টা, আটক ২

Comments are closed.