আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে গ্রীসনগর বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্হলে পৌছানোর আগেই সব কিছু পুড়ে ভস্মিভুত হয়ে যায় বলে বাজারের লোকজন জানান।
দর্শনা থানার তিতুদহ ইউ পি সদস্য জাহাঙ্গীর আলম জানান, বাজারের সব থেকে বড় ফার্নিচারের দোকান জসিম ফার্নিচার এবং পাশের একটি চা দোকান রবিবার ভোরে আগুনে পুড়ে প্রায় ১০থেকে ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্হ হয়েছে।
ফার্নিচারের মালিক জসিম উদ্দিন জানান, অর্ডারকরা ৬/৭ টি খাট রেডি ছিল এবং মুল্যবান কাঠ, নকসাকরা মেশিন, নগদটাকা সবই শেষ। দর্শনা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছিল। কিন্ত তারা আসার আগেই সব কিছু পুড়ে কয়লা হয়ে যায়।
পাশের চা দোকানদার খোকন মিয়া জানান ফার্নিচার দোকানের সাথে আমার দোকানটিও পুড়ে ছাঁই হয়ে গেছে। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্হল পরিদর্শন করে একটি রিপোর্ট দেয়া হয়েছে।
দর্শনা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মান্নান মিয়া জানান, ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট আগুন লেগেছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Comments are closed.