
এ ব্যাপারে আজ রবিবার বিকাল সাড়ে চারটায় পুলিশ পার্কে অনুষ্ঠিত জেলা পুলিশের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এ প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গায় ২৪ জন পুরুষ কনস্টেবল এবং ৪ জন নারী কনস্টেবল পদে নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। সরকার নির্ধারিত ১২০ টাকা আবেদন পত্রের সাথে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর ২০ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সকল আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই এবং ২২ ফেব্রুয়ারি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে প্রার্থীর শারীরিক ফিটনেস প্রমান সাপেক্ষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
জেলাবাসীর সচেতন করতে তিনি জোর দিয়ে বলেন, যার চাকরি হবে তার মাত্র ১২০ টাকার বিনিময়ে চাকরি হবে। এখানে অন্যথা করার কোন সুযোগ নেই। এ ব্যাপারে কোন তদবির বা সুপারিশ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Comments are closed.