নকলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ২শতাধিক মৃত ব্যক্তি বয়স্কভাতা ভোগ করছেন !

নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২শতাধিক বয়স্ক ভাতা প্রাপ্ত
ব্যক্তি মৃত থাকার পরও তাদের বিকাশ নাম্বারে ভাতা উত্তোলন হচ্ছে ।
সমাজসেবা অধিদপ্তরের তদারকি না থাকার ফলে বিভিন্ন
ইউনিয়নে এধরনের অনিয়ম হচ্ছে । সোমবার ৯নং চন্দ্রকোনা
ইউনিয়নে খোঁজ নিয়ে জানাগেল,বাছুরআলগা গ্রামের
মিনারা রাণী শিল স্বামী প্রফুল্লশিল বহি নং ১৬৩৮, জালাল উদ্দিন
বহি নং ৩৬৩৭,সেকান্দর আলী বহি নং ২২০২ এছাড়া
হুজুরীকান্দা ৭জন,জানকীপুর ৮জন,বালিয়াদী ৪জনসহ ইউনিয়নে
৪০ জনের মত মৃত ব্যক্তি বয়স্ক ভাতা সুবিধা ভোগ করছেন । এ
প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু বলেন আমি
টিম করে বিভিন্ন এলাকায় তদন্ত করছি যারা মারা গিয়েছেন
তাদেরকে বাতিল করে নতুন করে কার্ড দেওয়া হবে। উপজেলা
সমাজসেবা অফিসার মো: আলমগীর হোসেন বলেন এধরনের
অভিযোগ পেয়ে মাঠে আমাদের কর্মীরা তদন্ত করছে সত্যতা
পাওয়াগেলে তা বাতিল করা হবে।

Share this news as a Photo Card