সরকারি ভাবে এস.এস.সি কেন্দ্রের ফলাফল প্রকাশ

শেরপুর প্রতিনিধি, ইউসুফ আলী মন্ডল : নকলা উপজেলার ২৯ টি বিদ্যালয়ের ফলাফলে ৯০.৭৯% । বিদ্যালয় অনুযায়ী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৯৯ জনের মাঝে ১৯৩জন পাস এ প্লাস ৮৬ জন, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ১০০ জনের মধ্যে ৯৭ জন পাস এ প্লাস ২৫ জন, চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় ৯৭ জনের মাঝে ৮২ জন এ প্লাস ৫জন, নারায়নখোলা উচ্চ বিদ্যালয় এ প্লাস ২০ জন, গণপদ্দী উচ্চ বিদ্যালয় এ প্লাস ৭ জন ,গৌড়দার উচ্চ বিদ্যালয় এ প্লাস ১৫ জন, পাঠাকাটা উচ্চ বিদ্যালয় এ প্লাস ২ জন , সাইলামপুর উচ্চ বিদ্যালয় এ প্লাস ২ জন , ধুনাকুশা উচ্চ বিদ্যালয় এ প্লাস ১০ জন ,চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় এ প্লাস ৪ জন ,সহ ২৯টি বিদ্যালয়ের ২৮২ জন এ প্লাস পেয়েছেন । মোট পরীক্ষার্থী ছিলো ২৩০১ জন, পাস করেছে ২০৮৯ জন । সবচেয়ে ভালো ফলাফল করেছে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বলে জানান মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ ও প্রধান শিক্ষক উমর ফারুক ।

Share this news as a Photo Card